বৃষ্টিতে ভিজেই সড়কে রাত্রিযাপন ইশরাক সমর্থকদের

২২ মে ২০২৫, ০৭:৩৬ AM , আপডেট: ২২ মে ২০২৫, ০৯:৫০ PM
কাকরাইল মোড়ে ইশরাক হোসেনের সমর্থকদের অবস্থান

কাকরাইল মোড়ে ইশরাক হোসেনের সমর্থকদের অবস্থান © ভিডিও থেকে নেওয়া

বিএনপির ঢাকা দক্ষিণের নেতা ইশরাক হোসেনকে সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজপথে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। গতকাল বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেছেন তারা। এমনকি বৃষ্টিতে ভিজেই সড়কে রাত্রিযাপন করেছেন ইশরাকের সমর্থকরা।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে কাকরাইল মোড়ে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন ইশরাকের সমর্থকরা। অবস্থান করছেন ইশরাকের সমর্থকরা। এ সময় তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো এবং উপদেষ্টা আসিফ মাহদুমের পদত্যাগের দাবিতে স্লোগানও দেন।

এদিকে বুধবার (২১ মে) বিকেলে আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যান ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, নতুন একটি দল নিয়ে আশাবাদী ছিলাম। কিন্তু সরকারের দুই জন উপদেষ্টা মদদ দিচ্ছেন, যেন বিএনপি নির্বাচনে আসতে না পারে, নির্বাচন করতে না পারে। এ অবস্থায় আসিফ মাহমুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আরেক উপদেষ্টা মাহফুজ আলমকেও পদত্যাগ করতে হবে।
 
উপদেষ্টাদের পদত্যাগ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তারা পদত্যাগ করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক। এই সরকারের মধ্যে কোনো হস্তক্ষেপ করা যাবে না।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা আট দিন ধরে আন্দোলন করছেন দলীয় নেতাকর্মীরা। আজ সকালে মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। আশেপাশের সড়কেও যানজট তৈরি হয়েছে। তৈরি হয়েছে জনদুর্ভোগ।

ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ে অতিষ্ঠ? সোলার সিস্টেম কতটা কার্যকর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬