ভালো কাজের পুরস্কার পেলেন দুই ট্রাফিক পুলিশ

১৩ মে ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৫:২৬ PM
ট্রাফিক পুলিশের দুই সদস্যের হাতে পুরস্কার তুলে দেন যশোরের পুলিশ সুপার

ট্রাফিক পুলিশের দুই সদস্যের হাতে পুরস্কার তুলে দেন যশোরের পুলিশ সুপার © সংগৃহীত

যশোরের ধর্মতলা এলাকায় ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় যাত্রীবাহী ট্রেন বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশ সুপার রওনক জাহান দুই ট্রাফিক পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন।

সোমবার (১২ মে) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে টিএসআই কবিরুল ও কনস্টেবল শরিফুলকে পুরস্কৃত করা হয়।

জানা গেছে, গত ৩০ এপ্রিল সকালে ট্রাফিক পুলিশের মোবাইল ডিউটির অংশ হিসেবে টিএসআই কবিরুল ইসলাম ও কনস্টেবল শরিফুল ইসলাম ধর্মতলা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এসে জানান, কাছের একটি রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা লাইনম্যান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, লাইনম্যান জ্বরাক্রান্ত অবস্থায় কাঁপছেন এবং দায়িত্ব পালনে অক্ষম। তারা তাৎক্ষণিকভাবে তাকে রিকশায় করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন।

ঠিক তখনই তারা জানতে পারেন, কাছেই একটি যাত্রীবাহী ট্রেন আসছে। বিপদের আশঙ্কা করে কনস্টেবল শরিফুল নিজ উদ্যোগে রেলগেটের লাইন নামিয়ে দেন। এতে যাত্রীবাহী ট্রেনটি নিরাপদে পার হতে সক্ষম হয়।

আরও পড়ুন: নবম গ্রেডের পদে ১২তম গ্রেড দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, ফিজিওথেরাপিস্টদের ক্ষোভ

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ার করলে ব্যাপক প্রশংসা পান ওই দুই পুলিশ সদস্য। বিষয়টি পুলিশ সুপার রওনক জাহানের নজরে এলে তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে টিএসআই কবিরুল ও কনস্টেবল শরিফুলকে পুরস্কৃত করেন।

পুলিশ সুপার বলেন, ‘এ ধরনের কাজ পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল করে। তাদের তৎপরতায় একটি বড় দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পেয়েছে। এই পুরস্কার তাদের অবশ্যই প্রাপ্য।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, যশোর ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মাফুজুর রহমানসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা।

ট্যাগ: পুলিশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950