শেখ মুজিবের নামে বিশেষ মোনাজাতের চিঠি গাজীপুর সিটির, অতঃপর...

২৫ মার্চ ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪১ PM
শেখ মুজিবুর রহমানের নামে বিশেষ মোনাজাতের চিঠি (ডানে)

শেখ মুজিবুর রহমানের নামে বিশেষ মোনাজাতের চিঠি (ডানে) © সংগৃহীত

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে ওই দিন সুবিধাজনক সময়ে মসজিদে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দের স্বাক্ষরিত চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন চৌধুরী আজ মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমকে জানান, এ ধরনের চিঠি দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে প্রশাসনিক কর্মকর্তা হামিদা বেগমকে সাময়িক বরখাস্ত ও সচিব নমিতা দে-কে ওএসডি করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে গণমাধ্যম জানান, প্রশাসনিক কর্মকর্তা হামিদা বেগম চিঠি তৈরি করে ব্যস্ততম সময়ে তার কাছে উপস্থাপনের জন্য আনেন। ব্যস্ততার কারণে তিনি চিঠি না পড়েই স্বাক্ষর করে দিয়েছেন। পরবর্তী সময়ে যখন বিষয়টি জানা গেছে, তখন পুনরায় আরেকটি চিঠি করা হয়েছে। তিনি জানান, এই ঘটনার জন্য হামিদা বেগমকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং নমিতা দে-কেও ওএসডি করে চিঠি দেওয়া হয়েছে।

ওই চিঠি ভাইরাল হওয়ার পর প্রতিবাদে গাজীপুর মহানগরের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সিটি করপোরেশন ঘেরাও করে বিক্ষোভ করে। শহরের বিভিন্ন মহলে আলোচনার ঝড় উঠেছে। 

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে ওই দিন সুবিধাজনক সময়ে মসজিদে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দের স্বাক্ষরিত চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9