বিসিআইসি কলেজে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন ২৮ হাজার

১৭ জানুয়ারি ২০২২, ১২:২৬ PM
বিসিআইসি কলেজ

বিসিআইসি কলেজ © ফাইল ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর বিসিআইসি কলেজ। প্রতিষ্ঠানটি ‘শরীর চর্চার শিক্ষক’ পদে একজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে পারবেন আগামী ২৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বিসিআইসি কলেজ

প্রতিষ্ঠানের ধরন: বেসরকারি

পদের নাম: শরীর চর্চার শিক্ষক

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কাজের ধরন : পূর্ণকালীন।

আরও পড়ুন: রুয়েটের দুই হলে করোনায় আক্রান্ত ৪ শিক্ষার্থী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ ‍উভয়েই আবেদন করতে পারবেন।

বয়স: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিলযোগ্য।

কর্মস্থল: ঢাকার মিরপুর।

পদ সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিপিএড কোর্স সম্পন্ন হতে হবে। তবে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শরীর চর্চা শিক্ষক হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

মাসিক বেতন: ২৮ হাজার টাকা।

আবেদনের শেষ তারিখ: আগামী বছরের ২৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত।

আরও পড়ুন: হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের, ভিসির পদত্যাগ দাবি

আবেদন প্রক্রিয়া: আবেদনপত্রে নিজ, পিতার-মাতা ও স্বামী/স্ত্রীর নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা মোবাইল ও ই-মেইল নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে।

সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, চারিত্রিক সনদপত্র, পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি ও এনআইডির সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র নিচের ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, বিসিআইসি কলেজ, মিরপুর, চিড়িয়াখানা রোড, ঢাকা-১২১৬

বিস্তারিত জানতে এই লিঙ্কে দেখুন

বিসিএসের মৌখিক পরীক্ষা বিশ্বাসযোগ্য করার পরামর্শ জনপ্রশাসন …
  • ১৩ এপ্রিল ২০২৬
তরুণদের প্রোডাক্টিভ সময় বিসিএস নষ্ট করছে : ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে একদিনে ৬ ম্যাচ আয়োজনের পরিকল্পনা
  • ১৩ এপ্রিল ২০২৬
বিপিএলে নাসুমের বকেয়া পারিশ্রমিক বিতর্ক, মুখ খুললেন সেই ফাহ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬