১৮ জেলায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ২৪৯৭, ফল দেখুন এখানে

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উত্তীর্ণদের ফল দেখুন এখানে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩’–এর প্রথম ধাপের ১৮টি জেলায় (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ২ হাজার ৪৯৭ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীর মুঠোফোনেও খুদে বার্তা পাঠানো হবে।

আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২৪৯৭

প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮ জেলার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। এসব প্রার্থী পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন।

বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে ১৫ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা সুবিধাজনক সময় নির্ধারণ করে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেন।

সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারিতে আরও দুটি
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
‎বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence