আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে না

০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ AM
গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন © টিডিসি সম্পাদিত

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করা হলে কঠোর ও অবস্থানের দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্যাম্পাসের সংকট ও বিদ্যমান সমস্যাগুলোর নিরপেক্ষ তদন্ত, কার্যকর সমাধান এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। শুক্রবার (৬ নভেম্বর) সাধারণ শিক্ষার্থীদের দেওয়া এক স্পষ্ট বিবৃতিতে এসব দাবি ও অবস্থানের কথা জানানো হয়।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, আমাদের এই চলমান আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বতঃস্ফূর্ত। এটি ক্যাম্পাসের অভ্যন্তরীণ সমস্যা, দীর্ঘদিনের বঞ্চনা এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায়ের আন্দোলন। তাদের এই আন্দোলন কোনোভাবেই সরকারবিরোধী নয়।

শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাস ও এর আবাসিক হলগুলোই আমাদের একমাত্র আশ্রয় ও ঠিকানা। এই জায়গা ছাড়া এই মুহূর্তে তাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। গভীর রাতের ন্যক্কারজনক ঘটনার পরও কোনো শিক্ষক কিংবা হল সুপার আমাদের সঙ্গে যোগাযোগ করেননি বা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি। শিক্ষক ও অভিভাবকসুলভ দায়িত্বের এমন অনুপস্থিতিতে আমরা সম্পূর্ণ অভিভাবকহীন ও চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।

এমন পরিস্থিতিতে দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা আমাদের জীবন ও জানমালের সার্বিক নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের ওপর ন্যস্ত করছি।

এতে আরও বলা হয়, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও যথাযথ মহলের কাছে শিক্ষার্থীদের আকুল আবেদন, দ্রুত ক্যাম্পাসের সংকট ও বিদ্যমান সমস্যাগুলোর নিরপেক্ষ তদন্ত করে একটি কার্যকর ও সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে হবে। 

আন্দোলনকে ঘিরে রাজনৈতিক তৎপরতার বিষয়ে সতর্ক করে শিক্ষার্থীরা বলেন, আমাদের অহিংস, যৌক্তিক ও অস্তিত্ব রক্ষার লড়াইকে কেন্দ্র করে কোনো ব্যক্তি, দল বা স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে কিংবা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালালে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে কঠোর ও আপসহীন অবস্থান নেবেন। আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে না। আমরা কেবল ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ, স্বাভাবিক নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রত্যাশা করছি।

গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950