গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স

মধ্যরাতে ক্যাম্পাসে পুলিশি হামলা, মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় ছাত্রীদের প্রতিবাদ‎

০৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ PM
রাজধানীর নীলক্ষেত মোড়ে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স শিক্ষার্থীদের অবস্থান

রাজধানীর নীলক্ষেত মোড়ে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স শিক্ষার্থীদের অবস্থান © টিডিসি ফটো

‎​রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) শিক্ষার্থীদের ওপর মধ্যরাতে পুলিশি হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনরত ছাত্রীরা। 

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা।
‎
‎​কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ ক্যাম্পাসে অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার মদদেই বৃহস্পতিবার রাতে তাদের ওপর পুলিশ এই বর্বরোচিত হামলা চালিয়েছে। এসময় তারা তাদের দুই দফা দাবির কথা পুনরায় উল্লেখ করেন। 

তাদের দাবিগুলো হলো—মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কলেজের সব শিক্ষার্থীর পক্ষ থেকে অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া যাবে না। তার পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। 

​উল্লেখ্য, পূজার ছুটির আগে স্নাতকোত্তর শেষ বর্ষের একটি বিদায় অনুষ্ঠানে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় (ভোর ৫টা পর্যন্ত) অডিটোরিয়াম ব্যবহারের জেরে দুই শিক্ষার্থীর হলের আসন বাতিল করেন অধ্যক্ষ মেহেরুন্নেছা। পরে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাদের কাছে এক রাতের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। 

‎​এই ঘটনার জেরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১১টার দিকে বিপুল সংখ্যক পুলিশ এসে তাকে উদ্ধার করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, সে সময় পুরুষ পুলিশ সদস্যরা ছাত্রীদের ওপর লাঠিপেটা করে, ফোন ছিনিয়ে নেয় এবং চুল ও হিজাব ধরে টানাটানি করে। যদিও পুলিশের পক্ষ থেকে বলপ্রয়োগের অভিযোগটি অস্বীকার করা হয়েছে।

বন্দি বিনিময় চুক্তির অধীন হস্তান্তরের জন্য ট্রাভেল পাসের ক…
  • ০৬ নভেম্বর ২০২৬
কেউ শান্তি মিশনে, কেউ সন্ত্রাসীদের হাতে হারিয়েছেন প্রাণ— তা…
  • ০৬ নভেম্বর ২০২৬
১৭ বছর পর রাষ্ট্রীয় আয়োজনে আগামীকাল পালিত হবে, আওয়ামী লীগ স…
  • ০৬ নভেম্বর ২০২৬
কংগ্রেসে ধাক্কা খেলেও পররাষ্ট্রনীতিতে কমেনি ট্রাম্পের আধিপত…
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় মিলল ৩ জনের মরদেহ, উদ্ধার…
  • ০৬ নভেম্বর ২০২৬
‘বরবাদ’ সিনেমার নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন …
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950