প্রাথমিকের প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২৪৯৭

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফল প্রকাশ

প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফল প্রকাশ © ফাইল ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর ১ম গ্রুপের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ২ হাজার ৪৯৭ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বরিশাল, সিলেট, রংপুর বিভাগের প্রার্থীরা।

আরও পড়ুন: বিএড সনদ ছাড়াই দুই বছর ধরে সুবিধা নিচ্ছেন উইলস লিটলের অধ্যক্ষ

উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখতে পারবেন। এছাড়াও প্রার্থীদের জানানো হবে মোবাইলের ক্ষুদে বার্তায়ও।

এর আগে ২০২৩ সালের ৮ ডিসেম্বর দেশের ৩ বিভাগের ১৮ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলো ৩ লাখ ৬০ হাজার ৬শ ৯৭ জন। এবারের লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩ শত ৩৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এবারের পরীক্ষা গ্রহণ করা হয়েছে মোট ৫৩৫টি কেন্দ্রে। এর আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬