দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত

০৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ AM
মেহেদী হাসান কবীর

মেহেদী হাসান কবীর © সংগৃহীত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান কবীর (৩৫) নামে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রায়হান মিয়া গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের দক্ষিণ গফরগাঁও উপজেলার গলাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান কবির উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের মরহুম ইদ্রিস আলীর ছেলে। তিনি মানিকগঞ্জে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের হেলথ প্রোগ্রামের স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন বলে জানিয়েছেন, দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজ আদায় করতে বন্ধু রায়হান মিয়াকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদে যান মেহেদী। নামাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গলাকাটা এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মেহেদী ও রায়হান গুরুতর আহত হন।

এ অবস্থায় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত মেহেদীকে মৃত ঘোষণা করেন। আহত রায়হান মিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ গফরগাঁওয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950