নিহত সৈনিক তিতাসকে নিজ বাড়িতে নেওয়া হচ্ছে

০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ PM
নিহত সেনাসদস্য মো. তিতাস শেখ

নিহত সেনাসদস্য মো. তিতাস শেখ © সংগৃহীত ও সম্পাদিত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭)। তাঁর মৃত্যুর খবরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

শুক্রবার (৬ নভেম্বর) নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সেনাসদস্যের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার।

তিনি বলেন, ‘নতুন সংসার শুরুর আগেই এভাবে তার চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’ প্রিয়জনের এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।

এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

সেখানে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় যৌথ বাহিনীর সঙ্গে সশস্ত্র অপরাধীদের গোলাগুলি হয়। এ সময় সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে তিনি মৃত্যুবরণ করেন।

৩ থেকে ২০ তম গ্রেডে ৪২ পদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ 
  • ০৬ নভেম্বর ২০২৬
জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ছাড়াই ৫ জনের নিয়োগ
  • ০৬ নভেম্বর ২০২৬
নিহত সৈনিক তিতাসকে নিজ বাড়িতে নেওয়া হচ্ছে
  • ০৬ নভেম্বর ২০২৬
‘আমার স্বামী খুব ভালো মানুষ, এখনও তার সঙ্গে যোগাযোগ হয়’—রনি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • ০৬ নভেম্বর ২০২৬
৫ বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950