নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু

০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ PM
আনোয়ারা বেগমের মরদেহ

আনোয়ারা বেগমের মরদেহ © সংগৃহীত

নেত্রকোণার মদনে গরুর বাছুরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আনোয়ারা বেগম (৭০) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মদন-নেত্রকোনা সড়কের পৌরসভার সিলেট বাসস্ট্যান্ড-সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম উপজেলার জাওলা গ্রামের মৃত বুলবুল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা বেগম অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে ভূঁইয়া বাড়ির সামনে হঠাৎ একটি গরুর বাছুর রাস্তার মাঝখানে চলে আসে। এসময় বাছুরটিকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ

ঘটনার বিষয়টি নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950