বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ

০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ AM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ AM
পুনর্নিরীক্ষণের ফল

পুনর্নিরীক্ষণের ফল © সংগৃহীত

পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন ও প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ চার দিন এগিয়ে আনা হচ্ছে। পূর্বনির্ধারিত ২৭ নভেম্বরের পরিবর্তে আগামী ২৩ নভেম্বর এ ফল প্রকাশ করা হবে। ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন গত ১ নভেম্বর শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে চীন-বাংলাদেশ আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের যেন পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে পুনঃনিরীক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। একটি বা দুটি বিষয়ের জন্য শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা করার কোনো কারণ নেই। যাঁরা খাতা মূল্যায়নে ভুল করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, চলতি মাসের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ মাসেই ভর্তি পরীক্ষার আবেদন শুরু হওয়ায় ২৩ নভেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

পুনঃনিরীক্ষণের মাধ্যমে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের অভিজ্ঞতায় দেখা গেছে, ৪৫ হাজার শিক্ষার্থীর ফলের গ্রেড পরিবর্তন হয়েছিল। তাদের মধ্যে ৫ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেন এবং ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পান।

তিনি আরও বলেন, উত্তরপত্র মূল্যায়নে যেসব দুর্বলতা ও অনিয়ম রয়েছে, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব পরীক্ষকের মূল্যায়নে দুর্বলতা রয়েছে, তাঁদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। আর যারা খাতা দেখতে ভুল করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এইচএসসি পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৭ নভেম্বর পর্যন্ত। বুয়েটের নিকট থেকে আবেদনকৃত ডাটা গ্রহণ ৮ নভেম্বর। কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্য সম্বলিত তালিকা ও বিষয়ওয়ারী তালিকা শাখায় প্রেরণ ৯ নভেম্বর। পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের নিকট থেকে উত্তরপত্র সংগ্রহ শুরু হবে ৯ থেকে ১২ নভেম্বর। 

পুনর্মূল্যায়ন পরীক্ষকদের ব্রিফিং এবং পুনর্মূল্যায়নের কাজ শুরু ১৩ থেকে ১৯ নভেম্বর, নম্বর পরিবর্তন উত্তরপত্রে পুনর্মূল্যায়ন পরীক্ষক কর্তৃক স্বাক্ষরিত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে প্রেরণের শেষ তারিখ ২০ নভেম্বর, কম্পিউটার সেলে পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের লিথোকোড যাচাই ২১ থেকে ২৩ নভেম্বর। এছাড়া চূড়ান্ত পরিবর্তিত উত্তরপত্র যাচাই ২৪ থেকে ২৬ নভেম্বর। 

এর আগে, আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে পুনঃনিরীক্ষণের আবেদনের নিয়মাবলি জানানো হয়। 

আবেদন করার নিয়মাবলি
অসন্তুষ্ট হওয়া শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণ ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে SMS পাঠানো হবে।অনলাইন কোর্স খুঁজুন

পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণ জন্য বিষয়সমূহ নির্বাচন করে 'ফি প্রদান করুন' বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে।

পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, DBBL রকেট, উপায়, সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরোল্লিখিত পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রম…
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950