এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভাবে

০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ AM
সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আবেদন

সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আবেদন © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু হবে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে অনলাইনে এই পরীক্ষার ফরম পূরণ শুরু হবে; যা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। আর পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।  
      
বুধবার (৪ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

কারা অংশ নিতে পারবেন?
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

যেভাবে করবেন ফরম পূরণ
সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

১. প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করবে।

২. সম্ভাব্য তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।

৩. নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করতে হবে।

৪. প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।

৫. এরপর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

৬. নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

ফরম পূরণের সময়সূচি
অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ: ৫ থেকে ৯ নভেম্বর ২০২৬। সোনালী সেবার মাধ্যমে ফি জমার শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।

পরীক্ষার ফি কত?
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ফি ৪৫০ টাকা।শিক্ষা পরামর্শ

যেভাবে জমা দেবেন ফি
পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমার কাজ সম্পন্ন করতে হবে।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬