কর কমিশনারের কার্যালয় © টিডিসি সম্পাদিত
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-দিনাজপুরে ৬ পদে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
সম্প্রতি কর অঞ্চল-দিনাজপুরের কার্যালয় থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-দিনাজপুর
আবেদন শুরু: ১৫ নভেম্বর, ২০২৬ সকাল ১০টা থেকে।
আবেদন শেষ: ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদ ও পদসংখ্যা
ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৩): ৫টি
প্রধান সহকারী (গ্রেড-১৩): ২টি
আরও দেখুন: ট্রেইনার নিয়োগ দেবে সিসিপ, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
উচ্চমান সহকারী (গ্রেড-১৪): ৬টি
সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪): ৮টি
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ৩টি
অফিস সহায়ক (গ্রেড-২০): ৩টি
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
আবেদন করতে এখানে দেখুন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
বিস্তারিত জানতে এখানে দেখুন।
