বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ © টিডিসি সম্পাদিত
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের রাজস্ব খাতের ৩ ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মোট ৩৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সম্প্রতি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) ও উপসচিব এস এম ফরিদ উদ্দিন স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
আবেদন শুরু: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ২ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।
পদের নাম ও পদসংখ্যা:
১. হিসাবরক্ষক: ২১টি (অস্থায়ী)। গ্রেড-১৪। বেতনস্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
২. কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী: ৯টি (স্থায়ী)। গ্রেড-১৬। বেতনস্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৩. ব্যক্তিগত সহকারী: ৩টি (অস্থায়ী)। গ্রেড-১৬। বেতনস্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
আরও দেখুন: কর অঞ্চল-দিনাজপুরে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
শিক্ষাগত যোগ্যতা:
হিসাবরক্ষক: অর্থনীতি, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান বা অন্য কোনো বিষয়ে স্নাতক বা সমমান পাস, কম্পিউটার পরিচালনায় দক্ষতা ।
কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী: এইচএসসি বা সমমান পাস।
ব্যক্তিগত সহকারী: এইচএসসি বা সমমান পাস।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
আরও দেখুন: ট্রেইনার নিয়োগ দেবে সিসিপ, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
পরীক্ষা পদ্ধতি: নিয়োগের জন্য মোট ১১০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বরের ৯০ মিনিটের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০, গণিত/পদসংশ্লিষ্ট বিষয়ে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বর থাকবে। পরীক্ষায় পাসের সর্বনিম্ন নম্বর ৫০ শতাংশ।
কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী পদের প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের টেলিটক ওয়েবসাইটে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইটে এবং টেলিটক পোর্টালে পাওয়া যাবে।
বিস্তারিত জানতে নিচে দেখুন।
