আকর্ষণীয় বেতনে চাকরি দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ PM
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি.

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. © টিডিসি সম্পাদিত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই) হেড অব লিস্টিং অ্যাফেয়ার্স (জিএম) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

নির্বাচিত প্রার্থীর জন্য যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন-ভাতা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পদের নাম: হেড অব লিস্টিং অ্যাফেয়ার্স (জিএম)

পদসংখ্যা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

চাকরির ধরন: নিয়মিত

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ফাইন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স ডিগ্রি বা এমবিএ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া এফসিএ/এফসিএমএ/সিএফএ/এফসিসিএ/এফসিএসের মতো পেশাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক।

অভিজ্ঞতা: প্রার্থীর কমপক্ষে ১০ বছরের প্রাসঙ্গিক পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পুঁজিবাজার, সিকিউরিটিজ নিয়ন্ত্রণ, লিস্টিং অ্যাফেয়ার্স, মার্চেন্ট ব্যাংকিং বা করপোরেট ফাইন্যান্সে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে ৫ বছর সিনিয়র নেতৃত্বের পদে কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শেয়ার ব্রোকারেজ/সিকিউরিটিজ হাউসে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

প্রার্থীর সিকিউরিটিজ আইন, পুঁজিবাজারের বিধিবিধান, আইপিও প্রক্রিয়া, লিস্টিংয়ের শর্ত, করপোরেট গভর্ন্যান্স এবং আইএফআরএস/আইএএস সম্পর্কে বিস্তৃত জ্ঞান থাকতে হবে। ইংরেজি ও বাংলায় বিশ্লেষণী, নেতৃত্ব, আন্তঃব্যক্তিক ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। পাশাপাশি সততা, পেশাগত বিচক্ষণতা এবং উৎকর্ষ ও ধারাবাহিক উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিশীল হতে হবে।

বেতন-ভাতা: যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন-ভাতা দেওয়া হবে।

আরও দেখুন: প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত

বিশেষ শর্ত: নিয়োগপ্রাপ্ত ব্যক্তি এবং তার নির্ভরশীলরা ডিএসইতে তালিকাভুক্ত বা তালিকাভুক্তির প্রস্তাবিত কোনো সিকিউরিটিজে লেনদেন করতে পারবেন না। এ ক্ষেত্রে ডিএসইর প্রযোজ্য নীতিমালা ও নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণ করতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।

হার্ড কপি আবেদন গ্রহণ করা হবে না। কোনো ধরনের তদবির প্রার্থিতা বাতিলের কারণ হবে। ডিএসই কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। শুধু বাছাই করা প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে।

বিস্তারিত জানতে বা আবেদন করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনলাইন আবেদন পোর্টাল দেখুন অথবা এখানে দেখুন। 

অবৈধভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ছে ‘এআই বট’, নিয়ন্ত্রণ নিয়…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও বর্জ্য জমা দিলেই মিলবে খাদ্য ও গাছের চারা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাবা রিকশা চালাতেন, অন্যের বাসায় কাজ করতেন মা— সিভিল জজে চত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের ছবিটি ভুয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬