প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ PM
প্রিমিয়ার ইউনিভার্সিটি

প্রিমিয়ার ইউনিভার্সিটি © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির আর্কিটেকচার, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ও গণিত বিভাগে অধ্যাপক ও প্রভাষক পদে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা।

আগ্রহী প্রার্থীদের আগামী ৮ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ইউনিভার্সিটি

পদের নাম ও যোগ্যতা

অধ্যাপক: স্থাপত্য বিভাগ

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং ১৫টি প্রকাশনা থাকতে হবে। অথবা এমফিল ডিগ্রিসহ ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও ১৫টি প্রকাশনা থাকতে হবে। এছাড়া মাস্টার্স ডিগ্রিসহ ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং ১৫টি প্রকাশনা থাকলেও আবেদন করা যাবে।

প্রভাষক: স্থাপত্য বিভাগ

প্রভাষক: ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগ

আরও দেখুন: বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অতঃপর যুবক আটক 

প্রভাষক: গণিত বিভাগ

শিক্ষাগত যোগ্যতা: প্রভাষক পদে আবেদনকারীর সংশ্লিষ্ট বিষয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। একাডেমিক ফল ভালো হতে হবে এবং কমপক্ষে তিনটি প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের ফল থাকতে হবে। অথবা এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৪.০০ এবং স্নাতক/মাস্টার্সে ৪.০০-এর মধ্যে কমপক্ষে সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।

স্থাপত্য বিভাগের প্রভাষক পদে আবেদনকারীদের ক্ষেত্রে বি.আর্ক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরমে অথবা রেজিস্ট্রার অফিস থেকে ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং যোগাযোগের টেলিফোন নম্বর দিতে হবে।

আবেদন শেষ: আবেদন পত্র আগামী ৮ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ৫৪১, ও.আর. নিজাম রোড, চট্টগ্রাম ঠিকানায় পৌঁছাতে হবে।

বিস্তারিত জানতে এখানে দেখুন।

আবেদনসংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেখুন।

পলিথিন ও বর্জ্য জমা দিলেই মিলবে খাদ্য ও গাছের চারা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের ছবিটি ভুয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যে মুখ দিয়ে মাকে চাকরি হয়েছে বলেছিলাম, সেই মুখে কীভাবে বলব—…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হাম-রুবেলা প্রতিরোধে দেশজুড়ে বিশেষ টিকাদান শুরু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসের কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আকর্ষণীয় বেতনে চাকরি দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬