ব্যাবিলন গ্রুপের শিক্ষাবৃত্তি © টিডিসি সম্পাদিত
২০২৬ সালে এসএসসি পাস করা মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্প-২০২৬ এর ১২তম পর্ব ঘোষণা করেছে ব্যাবিলন গ্রুপ। উচ্চশিক্ষা নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তির আওতায় সহযোগিতা করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১০ অক্টোবর ২০২৬-এর মধ্যে ই-মেইলে আবেদন করতে হবে।
আবেদন যোগ্যতা: শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীর এসএসসি পাসের বছর ২০২৬ হতে হবে এবং ফলাফল গোল্ডেন জিপিএ-৫ থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষাবৃত্তির জন্য পৃথক আবেদনপত্র, এসএসসি পরীক্ষার সত্যায়িত ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক দেওয়া আর্থিক অসচ্ছলতার সত্যায়িত সনদ এবং কলেজে ভর্তির সত্যায়িত সনদ বা প্রমাণপত্র।
প্রয়োজনীয় তথ্য: এ ছাড়া আবেদনকারীকে পূর্ণাঙ্গ একটি বায়োডাটা দিতে হবে। এতে পূর্ণ ঠিকানা, টেলিফোন নম্বর, পরিবারের সদস্য সংখ্যা, তাদের পেশা, মোবাইল নম্বর ও আয়ের বিবরণ উল্লেখ করতে হবে। বায়োডাটাটিও সত্যায়িত হতে হবে।
আরও দেখুন: ৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
আবেদনকারীর ছবি জে পি ই জি ফরম্যাটে দিতে হবে। ছবির আকার হতে হবে ৫৯০ পিক্সেল প্রস্থ এবং ৭০৮ পিক্সেল উচ্চতা।
ই-মেইল: ছবিসহ ওপরের সব কাগজপত্র স্ক্যান করে পিডিএফ ফাইল আকারে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে Babylon Scholarship 2026 লিখতে হবে। ই-মেইল ছাড়া ব্যাবিলন গ্রুপে সরাসরি পাঠানো কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আরও দেখুন: সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি
আবেদন শেষ: ১০ অক্টোবর ২০২৬।
বিস্তারিত জানতে নিচে দেখুন।
