বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অতঃপর যুবক আটক 

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ AM
আটককৃত যুবক শফিকুল ইসলাম

আটককৃত যুবক শফিকুল ইসলাম © টিডিসি সম্পাদিত

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সবদর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন।

পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী।

আরও দেখুন: ঢাবি ছেড়ে জাবির আইনে ভর্তি, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন নাহার

নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ ভ্যানচালক আটক
  • ১৭ অক্টোবর ২০২৬
কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
‘১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্য রাজপথে দেখিনি’— রাশেদ খাঁনের বক্…
  • ১৭ অক্টোবর ২০২৬
ল্যাপটপ পাচ্ছে ৪০ হাজার শিক্ষার্থী
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতে ইংরেজি শেখানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খালিদের ফলোয়…
  • ১৭ অক্টোবর ২০২৬
মানুষ কেন প্রশ্ন তুলছে— ‘হাদি কে?’
  • ১৭ অক্টোবর ২০২৬