সিকৃবিতে স্নাতক প্রথম বর্ষে স্বশরীরে ভর্তি কার্যক্রম শুরু 

২৬ মে ২০২৫, ০৯:৫৬ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৯:০২ PM
সিকৃবি কৃষি গুচ্ছের স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বশরীরে ভর্তি কার্যক্রম শুরু

সিকৃবি কৃষি গুচ্ছের স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বশরীরে ভর্তি কার্যক্রম শুরু © টিডিসি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কৃষি গুচ্ছের স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বশরীরে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে প্রতিটি অনুষদে অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীরা অনুষদের ডিন অফিসে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার (২৬ মে) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভর্তি কার্যক্রম উদ্বোধন শেষে নতুন শিক্ষার্থীদের সবুজ-শ্যামল ক্যাম্পাসে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, ভর্তিকৃত শিক্ষার্থীরা প্রত্যেকই মেধাবী। আগামীতেও তারা শিক্ষা ও গবেষণায় তাদের মেধার স্বাক্ষর রাখবে। প্রত্যেকের বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন থেকেই পড়াশোনায় মনোনিবেশ করবে। আগামীর কৃষিবিদরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: ঢাবি ভর্তিতে শহীদ ও আহতদের সুবিধা নিয়ে সমালোচনা, বাখ্যা দিলেন ভিসি

এদিকে, প্রথম দিনের কার্যক্রম শেষে সিকৃবিতে ভর্তি হয়েছেন মোট ৩৫৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ভেটেরিনারি অনুষদে ১০২ জন, কৃষি অনুষদে ৮৪, মৎস্যবিজ্ঞান অনুষদে ৭৩ জন, কৃষি অর্থনীতি অনুষদে ৪৩ জন, কৃষি প্রকৌশল অনুষদে ৩৬ জন এবং জীব প্রকৌশল অনুষদে ১৯ জন ভর্তি হয়েছেন। ফলে এখনও ফাঁকা রয়েছে ২২৪ টি আসন। বিষয়টি নিশ্চিত করেছেন সিকৃবির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষাবর্ষের চুড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৭ ও ২৮ মে চলমান থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে এ ভর্তি কার্যক্রম।

এ বছর কৃষি গুচ্ছের ৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ে সিট রয়েছে মোট ৩ হাজার ৮৬৩ টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ টি সিটে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

শেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচন…
  • ০৭ নভেম্বর ২০২৬
সফটওয়্যার ব্যবহারে ৬ জেলার কর্মকর্তাদের প্রশিক্ষণ ১০ নভেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
কুইজ ও লটারিতে অংশ নিয়ে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, করবেন…
  • ০৭ নভেম্বর ২০২৬
টেকনাফের দুর্গম পাহাড়ে তিন মরদেহের খোঁজে অভিযান, লাশ পায়নি …
  • ০৭ নভেম্বর ২০২৬
নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতে বরের চেহারা গোপন, পরিচয় জানতে…
  • ০৭ নভেম্বর ২০২৬
পদত্যাগ হঠাৎ করে করিনি, আমার ওপর চাপ ছিল: সামান্তা শারমিন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950