কৃষি গুচ্ছের ১২৭ আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

১৭ মে ২০২৫, ০৯:১২ AM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৮:৫১ AM
কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণের জন্য অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। তিনটি বিশ্ববিদ্যালয়ে ১২৭টি আসন শূন্য রয়েছে। খুলনা, হবিগঞ্জ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে এসব আসনে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার দ্বিতীয় অটোমাইগ্রেশন শেষ করা হয়েছে। 

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা আজ 

এরপর শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী কাঙ্খিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। এবার দেশের ৯টি পরীক্ষা কেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬