বাকৃবিতে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে

২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মাদকবিরোধী সচেতনতামূলক সভা © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া জানিয়েছেন, কেবল শিক্ষার্থী ভর্তি নয়, শিক্ষক নিয়োগেও বাকৃবিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী সচেতনতামূলক সভায় তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকবৃন্দ সবাই মাদকমুক্ত বিশ্ববিদ্যালয় গঠন করতে সর্বোচ্চ চেষ্টা করবো।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। বিশেষ আলোচক হিসেবে ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো. আজিজুল ইসলাম।

আরো পড়ুন: ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে কোন ভুলগুলো ভর্তিচ্ছুদের পিছিয়ে দেয়?

পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম বলেন, ‘মাদক সেবনকারী, মাদক চালানকারী, মাদক উৎপাদনকারী, মাদক ব্যবসায়ী ও ব্যবসার মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনকারী ব্যক্তিবর্গকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।’

এ সময় উপস্থিত সবাইকে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950