জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, দিতে হবে ফি—জেনে নিন খুঁটিনাটি 

১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। গত রবিবার (১১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি সংশ্লিষ্ট কলেজে ১৬ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন নিশ্চয়ন করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষার পরিবর্তে পাস ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা এ কার্যক্রমে আবেদন করতে পারবেন না।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) অথবা মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা জিপিএ ২.২৫ এবং সংশ্লিষ্ট তিন বছর মেয়াদি স্নাতক (পাস) নিয়মিত পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) বা মাস্টার্স প্রথম পর্ব (প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে পূর্বে অধ্যয়ন ও উত্তীর্ণ হতে হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত বা প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ অথবা অন্য কোনো প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবেন না। দ্বৈত ভর্তি হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

প্রাথমিক আবেদন ফি ১ হাজার টাকা। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ৮৫০ টাকা এবং সংশ্লিষ্ট কলেজের অংশ ১৫০ টাকা। নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে এ ফি জমা দেওয়া যাবে।

আবেদন ফরম পূরণের সময় স্নাতক (সম্মান), স্নাতক (পাস), প্রিলিমিনারি টু মাস্টার্স বা মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার প্রয়োজনীয় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সাল, ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা সঠিকভাবে দিতে হবে। পাশাপাশি আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। 

আরও খবর: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা

ছবির মাপ হবে ১২০×১৫০ পিক্সেল, ফাইলের ধরন JPG এবং সর্বোচ্চ আকার ৫০ কিলোবাইট। আবেদন ফরম পূরণের পর সেটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। নির্ধারিত স্থানে তারিখসহ স্বাক্ষর করে স্নাতক পর্যায়ের নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি-সংক্রান্ত অঙ্গীকারনামা এবং আবেদন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

আবেদনকারীদের স্নাতক পর্যায়ের ফলাফলের ভিত্তিতে কলেজভিত্তিক ও বিষয়ভিত্তিক মেধাতালিকা তৈরি করা হবে। মেধাক্রম একই হলে কম বয়সী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম প্রথম মেধাতালিকা, কোটা ও রিলিজ স্লিপের মাধ্যমে পর্যায়ক্রমে সম্পন্ন হবে।

আবেদনকারীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশন, সংশ্লিষ্ট কলেজ অথবা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মেধাতালিকার ফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফল জানতে ‘nu athn roll no’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus ও Important Notice অপশনে পাওয়া যাবে।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950