বিদ্যুৎ বিভাগের পরিচালক পদ নিয়ে মন্তব্য, সারজিসকে রাজনীতি ছাড়তে বললেন ফারুক

১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৭ AM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ AM
গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম

গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম © টিডিসি সম্পাদিত

‘একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব পদমর্যাদায় চাকরি করবে! পার্টি কতটা দেউলিয়া হলে হীনমন্যতা থেকে নেতারা এই কাজ করতে পারে!’ পোস্টের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে একহাত নিয়েছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। তিনি সারজিসকে রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন।

গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও দলটির মুখপাত্র ফারুক হাসানকে বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক (উপসচিব পদমর্যাদা) করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি নিজেই দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন। এরপরই সারজিস ফেসবুকে ইঙ্গিতপূরণ স্ট্যাটাসটি দেন।

একইদিন মধ্যরাতে পাল্টা স্ট্যাটাসে সারজিদের কড়া সমালোচনা করেন ফারুক হাসান। তিনি লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না তা যথেষ্ট সন্দেহ রয়েছে! একটি প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টরসের পরিচালক যারা থাকেন তারা সরকারের গ্রেড ভুক্ত কোন আমলা না।’

তিনি বলেন, ‘এটা বোঝার কিংবা জানার জন্য পিএইচডি করার প্রয়োজন নেই, এটা জেনারেল নলেজের মধ্যে পড়ে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে এবং একটি পার্টির গুরুত্বপূর্ণ চেয়ারে থেকে এই সাধারণ জ্ঞান যদি না থাকে, তাহলে বলতে বাধ্য হচ্ছি- সারজিস কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল?’

আরও খবর: বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণ অধিকারের ফারুক

ফারুক হাসান বলেন, ‘বিগত সময়ে ছাত্রলীগের ব্যানারে পরীক্ষা ছাড়াই অবৈধ উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেই প্রবেশ করেছে। বলা তো য়ায় না সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলমও সে পথ অনুসরণ করেছিল কি না!’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত সারজিসের ভর্তির পরীক্ষার সময়কার কাগজপত্র পুনঃ যাচাই করে দেখা। আর সারজিসের প্রতি পরামর্শ, আপাতত রাজনীতি থেকে ইস্তফা দিয়ে পড়াশোনা করো, ভবিষ্যতে কাজে লাগবে।’

ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬
নদীর তলদেশ দিয়ে ‘সাবমেরিন’ কৌশলে ইয়াবা পাচার, জব্দ ২ লাখ ২০…
  • ১৪ অক্টোবর ২০২৬