জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ

১২ জানুয়ারি ২০২৬, ১১:৩০ AM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য ফের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির (২০২৫-২০২৬) সচিব অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টি যুক্ত হওয়ায় জিএসটি গুচ্ছে এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০টি। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা গত ৩০ ডিসেম্বর শেষ হয়েছে।

সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে এবং গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি GST (General, Science & Technology) গুচ্ছে অন্তর্ভূক্ত হওয়ার মাধ্যমে বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সংখ্যা ২০টি। 

এ অবস্থায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভূক্তির বিষয়টি বিবেচনায় ১২ ডিসেম্বর দুপুর ১২টা হতে ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিম্নে উল্লেখিত শর্তে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। বিস্তারিত www.gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন: প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত প্রকাশ

প্রথম পর্যায় (৩০ ডিসেম্বর পর্যন্ত) এবং দ্বিতীয় পর্যায়ে (১২ হতে ১৬ জানুয়ারি পর্যন্ত)-এ আবেদনকৃত সকল শিক্ষার্থী জিএসটি গুচ্ছের অন্তর্ভুক্ত সকল (২০টি) বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা অনুযায়ী ভর্তির জন্য বিবেচিত হবে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের পরীক্ষাকেন্দ্র থাকবে না। দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের পূর্বের নির্ধারিত কেন্দ্রসমূহের যে কোন একটি প্রাপ্যতা সাপেক্ষে নির্বাচন করতে হবে। 

প্রথম পর্যায়ের (৩০ ডিসেম্বর পর্যন্ত) কোন আবেদনকারীর এই পর্যায়ে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ থাকবে না। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়): ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর ১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর, ২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ।

দুই আল্ট্রাসনোগ্রামে গর্ভে যমজ সন্তান, সিজারের পর দিল একটি—…
  • ০৭ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ২ 
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্…
  • ০৭ নভেম্বর ২০২৬
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে মিলবে ২ কোটি ডলার : ঘো…
  • ০৭ নভেম্বর ২০২৬
সিলেট টেস্টেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৭ নভেম্বর ২০২৬
বাস ডুবে যাচ্ছিল পানিতে, বাঁচার আকুতি জানাচ্ছিলেন শিক্ষক-শি…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950