চবিতে এক বেঞ্চে তিন পরীক্ষার্থী, ডিনের ওপর ক্ষুব্ধ উপাচার্য

০৩ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ PM
পরীক্ষায় এক সিটে তিনজন বসেন শিক্ষার্থীরা

পরীক্ষায় এক সিটে তিনজন বসেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের `ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আজ শনিবার (৩ জানুয়ারি)। পরীক্ষায় এক সিটে তিনজন করে শিক্ষার্থীকে বসে পরীক্ষা দিতে দেখা যায়। এতে কেন্দ্রের দায়িত্বে থাকা ডিনের উপর ক্ষুব্ধ হয়েছেন উপাচার্য। শনিবার (৩ জানুয়ারি) শহীদ হৃদয় তরুয়া ভবনে (নতুন কলা ভবন) এমন চিত্র দেখা যায়। 

কলা ও মানববিদ্যা অনুষদের শহীদ হৃদয় তরুয়া ভবনের  ২য় তলায় দর্শন বিভাগের একটি কক্ষে প্রত্যেকটি আসনে ৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। বেলা ১১টা ২০ এর দিকে এ ভবনে কেন্দ্র পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় উক্ত রুমে এক সিটে ৩ জন করে শিক্ষার্থীর উপস্থিতি দেখে ক্ষুব্ধ হন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এসময় কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড মো. ইকবাল শামীম খান যুক্তিতর্কে বলেন, তিনজনের ভিন্ন ভিন্ন সেট এবং এ অনুষদে আসন সংকুলান হওয়ায় সবসময় এভাবেই পরীক্ষা হয়ে আসছে। তর্কের একপর্যায়ে ক্ষুব্ধ হন উপাচার্য। 

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রে পরিদর্শনরত দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যেই পরীক্ষা দিচ্ছে তাদের কোনো সমস্যা হচ্ছে না। জায়গা সংকুলান হওয়ায় এক সিটে ৩ জন শিক্ষার্থীর পরীক্ষা নিতে হচ্ছে।

এবিষয়ে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান বলেন, এখানে তিনটা সেট থাকে একজনের সাথে আরেকজনের প্রশ্নের কোন মিলের সম্ভাবনা নেই। এটা অযথা রিপোর্ট, রিপোর্ট আসলে কোন লাভ নেই এখানে। আর আমরা যদি এভাবে না নেই তাহলে বিশ্ববিদ্যালয়ের বাইরে পরীক্ষা নিতে হবে।

এ বিষয়ে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি যেন গাদাগাদি করে শিক্ষার্থীদের না বসানো হয়। পরবর্তীতে এরকম অবস্থা যেন না হয় সেজন্য প্রয়োজনে কেন্দ্র বাড়িয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেয়া হবে।

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950