ঢাবির আরও তিন ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ

০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আরও তিন ইউনিটের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এক বার্তায় এ তথ্য জানিয়েছে অনলাইন ভর্তি কমিটি। ইতিমধ্যে দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বার্তায় বলা হয়েছে, বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) প্রকাশ করা হয়েছে। এর আগে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত হয়েছে আইবিএ’র পরীক্ষা। 

সর্বশেষ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর। সব ইউনিটের ফলাফল ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে, অর্থাৎ ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চারুকলা ইউনিটের পরীক্ষা ২০ দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে বলে জানানো হয়েছে অনুষদ থেকে। একইভাবে আইবিএ ইউনিটের ফলাফল আগামী ২৪ নভেম্বরের মধ্যে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ফল প্রকাশ কবে হবে তা জানতে চাইলে রবিবার (৩০ নভেম্বর) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০ দিনের মধ্যে আমাদের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতের পরিকল্পনা রয়েছে। তারপর ফল প্রকাশের সিদ্ধান্তটি কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে। এজন্য কত তারিখে প্রকাশ করা হবে, সে বিষয়ে আপাতত বলতে পারছি না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৫৭ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়বেন ৪৪ ভর্তিচ্ছু। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ৫২টি। আসন প্রতি প্রায় ৭৯ দশমিক ৩৮টি আবেদন পড়েছে। চারুকলায় ১৩০টি আসনের জন্য ৬ হাজার ৫২১টি আবেদন জমা হয়েছে। আসনপ্রতি আবেদন ৫০ দশমিক ১৬।

আইবিএ ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৪ হাজার ৫৯টি। আসনপ্রতি আবেদন ৩২ দশমিক ৪৩। বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ১০৩টি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন ৬১ দশমিক ৬৪। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি। 

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১টি আবেদন জমা পড়েছে। এখানে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৬ দশমিক ৭০টি। এবার ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর (শনিবার), ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) এবং ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ভর্তির আগেই এক বছরের সেশনজটে সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা 

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৮ নভেম্বর)। এ পরীক্ষা ফলাফল নিয়ে সিদ্ধান্ত নিতে শনিবার সভায় বসেছিলেন নীতি-নির্ধারকরা। কবে নাগাদ ফলাফল প্রকাশ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত তারিখ ও সময় না জানালেও সভার সিদ্ধান্তের আলোকে সম্ভাব্য সময় জানিয়েছে কর্তৃপক্ষ।

গত রবিবার (৩০ নভেম্বর) ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শাকিল হুদা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী মাসের অর্থাৎ ডিসেম্বরের ২৪ তারিখের মধ্যে আমাদের আইবিএর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। আশা করি, ২৪ ডিসেম্বর বার এর কাছাকাছি সময়েই ফলাফল প্রকাশ হবে।’

সর্বশেষ ইউনিটের ফলাফল কত তারিখের মধ্যে প্রকাশ হবে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক শরিফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইউনিটগুলো আলাদাভাবে তাদের ফলাফল প্রকাশ করবে। প্রতিটির পরীক্ষার এক মাসের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত আছে। সর্বশেষ ভর্তি পরীক্ষা হবে ২০ ডিসেম্বর। সে হিসেবে, ২০ জানুয়ারির মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।’

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081