বিইউপি ভর্তি আবেদনের সময় বাড়ল

৩০ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ PM
বিইউপির ভবন ও লোগো

বিইউপির ভবন ও লোগো © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ভর্তির আবেদন আগামী ০৭ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। যে কোনো তথ্যের জন্য হেল্প ডেস্ক নম্বরে (০৯৬৬৬৭৯০৭৯০,০১৭৬৯০২৮৫৪০, ০১৭৬৯০২৮৫৪১) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে, গত ১৫ অক্টোবর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি আবেদন আজ শেষ হওয়ার কথা ছিল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের বিবিএ ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

এতে আরও বলা হয়, ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে হবে মেডিকেল স্টাডিজ অনুষদের পরীক্ষা।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬