ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ

৩০ নভেম্বর ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ১২:৩০ PM
আইবিএ ভবন ও ঢাবি লোগো

আইবিএ ভবন ও ঢাবি লোগো © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৮ নভেম্বর)। এ পরীক্ষা ফলাফল নিয়ে সিদ্ধান্ত নিতে গতকাল (শনিবার) সভায় বসেছিলেন নীতি-নির্ধারকরা। কবে নাগাদ ফলাফল প্রকাশ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত তারিখ ও সময় না জানালেও সভার সিদ্ধান্তের আলোকে সম্ভাব্য সময় জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ রবিবার (৩০ নভেম্বর) ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শাকিল হুদা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, আগামী মাসের অর্থাৎ ডিসেম্বরের ২৪ তারিখের মধ্যে আমাদের আইবিএর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। আশা করি, ২৪ ডিসেম্বর বা এর কাছাকাছি সময়েই ফলাফল প্রকাশ হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৫৭ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়ছেন ৪৪ ভর্তিচ্ছু।

আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ৫২টি। আসন প্রতি প্রায় ৭৯ দশমিক ৩৮টি আবেদন পড়েছে। চারুকলায় ১৩০টি আসনের জন্য ৬ হাজার ৫২১টি আবেদন জমা হয়। আসনপ্রতি আবেদন ৫০ দশমিক ১৬।

আরও পড়ুন: ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ কবে, যা বলছে কর্তৃপক্ষ

আইবিএ ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ৩৪ হাজার ৫৯টি। আসনপ্রতি আবেদন ৩২ দশমিক ৪৩।

বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ১০৩টি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন ৬১ দশমিক ৬৪। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১টি আবেদন জমা পড়েছে। এখানে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৬ দশমিক ৭০টি।

অন্যদিকে, গতকাল শনিবার (২৯ নভেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘চারুকলা ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) অনুষ্ঠিত হয়।

এছাড়া, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর (শনিবার), ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর (শনিবার) এবং ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

এক জেলায় একদিনে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা
  • ১৮ মার্চ ২০২৬
ইউনিলিভারের বিদ্যমান পরিবেশকদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অ…
  • ১৮ মার্চ ২০২৬
আইনজীবী সনদ পেলেন ঈশা খাঁ ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানেই দুই শিক্ষক লাঞ্চিত,…
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায়…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence