ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষার ফলাফল কবে, যা জানা যাচ্ছে

৩০ নভেম্বর ২০২৫, ০৮:০৯ AM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:০৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছ শুক্রবার (২৮ নভেম্বর)। এ পরীক্ষা ফলাফল নিয়ে সিদ্ধান্ত নিতে আজ সভায় বসছেন নীতি-নির্ধারকরা। কবে নাগাদ ফলাফল প্রকাশ করা হবে, সে বিষয়ে কোনও কিছু জানানো হয়।

আজ শনিবার (২৯ নভেম্বর) ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শাকিল হুদা দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফলাফল অনেক বিষয়ের ওপর নির্ভর করে। সে কারণে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। বেলা সাড়ে ১২টায় একটি সভা আছে। তারপর এ বিষয়ে বলা যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। আসনপ্রতি পরীক্ষায় বসেছেন ৮০ জন ভর্তিচ্ছু। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘চারুকলা ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: ঢাবি চারুকলার ভর্তি পরীক্ষা আজ, এক আসনের জন্য ৬৪ জনের লড়াই

এছাড়া, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর (শনিবার), ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর (শনিবার) এবং ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950