ঢাবি চারুকলার ভর্তি পরীক্ষা আজ, এক আসনের জন্য ৫০ জনের লড়াই

৩০ নভেম্বর ২০২৫, ০৮:২৩ AM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার (২৯ নভেম্বর)। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। এবার এই ইউনিটের একটি আসন নিজের করে নিতে ভর্তিযুদ্ধে নেমেছেন প্রায় ৫০ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৫৭ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়বেন ৪৪ ভর্তিচ্ছু। গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চারুকলায় ১৩০টি আসনের জন্য ৬ হাজার ৫২১টি আবেদন জমা হয়েছে। আসনপ্রতি আবেদন ৫০ দশমিক ১৬। ইতিমধ্যে প্রবেশপত্রও প্রকাশ করা হয়েছে। এর আগে শুক্রবার প্রথমদিনেই আইবিএর ভর্তি পরীক্ষায় আসনপ্রতি আবেদন করেছিলেন প্রায় ৭৯ জন শিক্ষার্থী। এর মাধ্যমে চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হয়।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর (শুক্রবার) আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আইবিএর ভর্তি পরীক্ষায় বসলেন আসনপ্রতি ৮০ ভর্তিচ্ছু, সুযোগ পাবেন না ৭৯ জনই

জানা গেছে, গত ২৯ অক্টোবর থেকে শুরু আবেদন বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টা ৫৯মিনিটে শেষ হয়েছে। এবার পাঁচ  ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ৫২টি। আসন প্রতি প্রায় ৭৯ দশমিক ৩৮টি আবেদন পড়েছে।

আইবিএ ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৪ হাজার ৫৯টি। আসনপ্রতি আবেদন ৩২ দশমিক ৪৩।

বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ১০৩টি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন ৬১ দশমিক ৬৪। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১টি আবেদন জমা পড়েছে। এখানে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৬ দশমিক ৭০টি।

মাস্টার্সের রেজাল্টে ৪-এ ৪ পেলেন ঢাবি শিবির নেতা 
  • ২০ মে ২০২৬
জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা: মূকাভিনয়ে দেশসেরা সাতক…
  • ২০ মে ২০২৬
টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ব…
  • ২০ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণের সিদ্ধান্ত স্বৈরতান্ত্রিক ম…
  • ২০ মে ২০২৬
‘জেনারেল’ থেকে ‘মাল্টিকেয়ার স্পেশালাইজড’ হলো কুর্মিটোলা হা…
  • ২০ মে ২০২৬
পাখিবন্ধু আকাশকলি দাসের পাখির অভয়াশ্রম সংরক্ষণের নির্দেশ হা…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081