ঢাবি চারুকলার ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

২৯ নভেম্বর ২০২৫, ০৭:০৪ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:০৪ PM
ঢাবি চারুকলার ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

ঢাবি চারুকলার ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলে। এবার এই ইউনিটের একটি আসন নিজের করে নিতে ভর্তিযুদ্ধে নেমেছেন প্রায় ৬৪ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৮৪ হাজার ২১৬টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৪৫ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়বেন ৪৬ ভর্তিচ্ছু। গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চারুকলায় ১৩০টি আসনের জন্য ৮  হাজার ২৫৮টি আবেদন জমা হয়েছে। আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৫২। ইতিমধ্যে প্রবেশপত্রও প্রকাশ করা হয়েছে। এর আগে শুক্রবার প্রথমদিনেই আইবিএর ভর্তি পরীক্ষায় আসনপ্রতি আবেদন করেছিলেন প্রায় ৯৩ জন শিক্ষার্থী। এর মাধ্যমে চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হয়।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর (শুক্রবার) আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আইবিএর ভর্তি পরীক্ষায় বসলেন আসনপ্রতি ৮০ ভর্তিচ্ছু, সুযোগ পাবেন না ৭৯ জনই

জানা গেছে, গত ২৯ অক্টোবর থেকে শুরু আবেদন বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টা ৫৯মিনিটে শেষ হয়েছে। এবার পাঁচ  ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজার ১৪৭টি। আসন প্রতি প্রায় ৯২ দশমিক ৮৯টি আবেদন পড়েছে।

আইবিএ ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। এই ভর্তি পরীক্ষায় বসলেন আসনপ্রতি ৮০ জন ভর্তিচ্ছু। এরমধ্যে ভর্তি সুযোগ পাবেন না ৭৯ জনই। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৪ হাজার ৫৯টি। আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৫৯।

বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজারের বেশি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৬৩। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১টি আবেদন জমা পড়েছে। এখানে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৭ দশমিক ৪০টি।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950