এমআইএসটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, শর্তসাপেক্ষে থাকছে সেকেন্ডটাইম

১৮ অক্টোবর ২০২৫, ০১:০০ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০১:২০ PM
এমআইএসটির লোগো

এমআইএসটির লোগো © ফাইল ছবি

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী ২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত। 

ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ২ নভেম্বর বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এবারও থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ তবে সেক্ষেত্রে প্রাপ্ত নম্বর থেকে ৫ শতাংশ নম্বর কাটা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ ডিসেম্বর। 

আবেদনের যোগ্যতা
২০২২ ও ২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ পেতে হবে। আর ২০২৪ ও ২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে ১৮ পয়েন্ট থাকতে হবে। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে এইচএসসি ও সমমানের জিপিএ-৪ করে পেতে হবে।

ভর্তি পরীক্ষা কত নম্বরের
‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারে গণিতে ৮০, পদার্থ বিজ্ঞানে ৬০, রসায়নে ৪০ ও ইংরেজিতে ২০-মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। আর ‘বি’ ইউনিটের আর্কিটেকচারে অঙ্কন ও আর্কিটেকচার সম্পৃক্ত বিষয়ে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন : বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, যা জানা গেল

আবেদন ফি
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন ফি ১২০০ টাকা। আর আর্কিটেকচারের ‘বি’ ইউনিটের আবেদন ফি ১ হাজার ৪০০ টাকা।  

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬