সরকারি হোমিওপ্যাথিক কলেজে অপেক্ষমান তালিকা থেকে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ 

১৫ আগস্ট ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৭:২৪ AM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে দ্বিতীয় দফায় অপেক্ষমান তালিকা থেকে ভর্তির জন্য মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আরও সাতজন ভর্তির সুযোগ পাচ্ছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারী) কোর্সে মেধা, পছন্দ ও আসন শুন্যতায় ১ম অপেক্ষমান তালিকা থেকে ভর্তির পর সাত ছাত্র-ছাত্রীকে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তির জন্যে নির্বাচিত করা হলো। ভর্তির তারিখ ১৬ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হলো।

আরও পড়ুন: সমাজবিজ্ঞানে শিক্ষক নিয়োগ, ‘বোর্ড এক্সপার্ট’ জাপানিজ স্টাডিজের

নির্বাচিত ছাত্র-ছাত্রীরা সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিসে ভর্তির ব্যাপারে যোগাযোগ করবেন। ফলাফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট যথাক্রমে www.dgme.gov.bd ও www.dghs.gov.bd হতে জানা যাবে। অধিদপ্তরের প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬