হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৪ আগস্ট ২০২৫, ১০:৪০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৮:৩৯ AM
হলি ক্রস কলেজ

হলি ক্রস কলেজ © ফাইল ছবি

হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার পর কলেজের অফিসিয়াল ফেসবুকে পেজে ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ ও ১৬ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। ১৬ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।

বিকাশের মাধ্যমে ভর্তির পেমেন্ট সম্পন করে Admission Confirmation Slip এর প্রিন্ট কপি জমা দিয়ে ১৫, ১৬ আগস্ট সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থী অথবা অভিভাবক যে কেউ এসে কলেজ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন।

ভর্তি ফর্ম পূরণ করে ১৭ অবশ্যই শিক্ষার্থী নিজে এসে কলেজে জমা দেবে। একই সঙ্গে শিক্ষার্থীর কলেজ ইউনিফর্ম, ল্যাবকোট, জুতা ও সোয়েটার এর মাপ নেয়া হবে। যে সকল শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে এবং ভর্তি ফর্ম সংগ্রহ করেছে তারা নিম্নের সময় অনুযায়ী কলেজে ফর্ম জমা দিতে আসতে হবে।’

বিকাশ পেমেন্ট: ‘নিজের অথবা যে কোন বিকাশ নম্বর থেকে bKash Apps এ গিয়ে Education fee ক্লিক করে Initution Name Search দিয়ে Holy Cross College লিখে বা সিলেক্ট করে Board>Passing Year>SSC Roll >Group(Applied) লিখার পর শিক্ষার্থীর নাম ও টাকার পরিমাণ (২১৫৬০/-) দেখাবে (চার্জ ব্যতিত) এরপর পেমেন্ট সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীর নাম ও টাকার পরিমাণ না দেখালে পেমেন্ট করা যাবে না। বিকাশ পেমেন্ট সম্পন্ন হলে শিক্ষার্থী মোবাইল (ফর্ম পূরণের সময় যে নাম্বার দেয়া হয়েছিল) SMS এর মাধ্যমে একটি Security Code পাবে ‘

Admission Confirmation Slip: ‘এই লিংক-এ https://sites.google.com/view/hcca/ অথবা কলেজ ওয়েবসাইট www.hcc.edu.bd এ Admissions > Admission Application - এ প্রবেশ করে Download Confirmation Slip এ ক্লিক করে Admission Confirmation Slip প্রিন্ট করতে হবে এবং ১ কপি কলেজে জমা দিয়ে ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে।’

জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬