নাবিক রেটিং পরীক্ষায় প্রক্সি-অসদুপায়ের দায়ে ১৮ জন গ্রেপ্তার

১৪ আগস্ট ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:৫২ AM
গ্রেপ্তারে ১৮ জন

গ্রেপ্তারে ১৮ জন © সংগৃহীত

নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ‘সমন্বিত নাবিক (রেটিং) ভর্তি ২০২৫’ পরীক্ষায় প্রক্সি ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ৯ আগস্ট আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগরী বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগারগাঁও সরকারি কলেজ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোঃ শফিউল বারী, এনডি, এনডিসি, পিএসসি, বিএন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পরীক্ষায় এআই-ভিত্তিক ফেস আইডেন্টিফিকেশন সিস্টেম চালু করেন এবং কঠোর নজরদারি নির্দেশ দেন।

পরীক্ষা শুরুর আগে তল্লাশিতে কিছু ভুয়া পরীক্ষার্থী কেন্দ্র থেকে সরে যায়। পরীক্ষা চলাকালীন তল্লাশিতে কয়েকজন পরীক্ষার্থীর দেহে সংযুক্ত ইলেকট্রনিক ডিভাইস ও ইয়ারবাড শনাক্ত করা হয় এবং প্রক্সি পরীক্ষার্থীসহ কয়েকজনকে আটক করা হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরীক্ষার দিন রাতে মিরপুর, শ্যামলী ও ফার্মগেট এলাকার বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে প্রতারণার মূল হোতাদের একজনকে আটক করা হয়।

মোট ১৮ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জানান, পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতের সব পরীক্ষায়ও আধুনিক প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হবে।

জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬