নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার ফল কাল, দেখবেন যেভাবে

১০ আগস্ট ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
নটর ডেম কলেজ

নটর ডেম কলেজ © ফাইল ছবি

রাজধানীর নটর ডেম কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার প্রকাশিত হবে। এদিন রাতে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করে কলেজের টেলিফোন অপারেটর কুপার লাং সেল্ল্যা বলেন, ‘আগামীকাল রাত ১১টার মধ্যে ফলাফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা নটর ডেম কলেজের ওয়েবসাইট (ndc.edu.bd), ফেসবুক পেজ এবং এনডিসি লার্নিংয়ের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।’

নটর ডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫
মানবিক বিভাগ জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ-৪ থাকতে হবে। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না।

এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম থেকে ১৯০০, বিজ্ঞান বিভাগ- ইংরেজি মাধ্যম থেকে ৪০০, মানবিক বিভাগ থেকে ৬০০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। 

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬