কৃষি গুচ্ছের চূড়ান্ত ভর্তি আজ থেকে, নিয়ম না মানলে বাতিল

১০ আগস্ট ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৩৬ AM
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। অনলাইনে ভর্তি নিশ্চায়ন ফি জমা দেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ১৩৬ জনকে সুযোগ দেওয়া হয়। রবিবার ও সোমবার (১০ ও ১১ আগস্ট) তাদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। নিয়ম না মানলে ভর্তি বাতিল হয়ে যাবে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীকে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফির সঙ্গে পূর্বে জমাকৃত ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা  দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: এসএসসির পুনঃনিরীক্ষণের ফল আজ, দেখবেন যেভাবে

এর কোনো ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ৬ ও ৭ আগস্টের পরিবর্তে ১০ ও ১১ আগস্ট এ কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬