ডুয়েটের একটি আসন দখলের পরীক্ষায় ৯ শিক্ষার্থী

১০ আগস্ট ২০২৫, ০৮:১৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৮:২০ AM
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (বি.এসসি ইন ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলর অব আর্কিটেকচার) ভর্তি পরীক্ষা আজ ১০ আগস্ট (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুই ধাপে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে পরীক্ষা।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে মোট ৭৫০টি আসনের বিপরীতে দেশের সরকারি বেসরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন ৬৪২৩ জন শিক্ষার্থী এ ভর্তি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন গড়ে প্রায় ৯ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং–এ প্রতিটি বিভাগে ১২০টি করে মোট ৬০০টি আসন রয়েছে। বাকি ৫টি বিভাগ—আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং–এ রয়েছে ৩০টি করে মোট ১৫০টি আসন।

প্রতিবারের ন্যায় এবারো ডুয়েটে ভর্তি পরীক্ষা দুটি শিফটে (সকাল এবং বিকাল) অনুষ্ঠিত হবে। দুটি পত্র (ননটেক ও টেক) ৩০০ নম্বরের আড়াই ঘণ্টা ধরে দুই ধাপে এমসিকিউ ও লিখিত পরীক্ষা (ননটেক এবং টেক) অনুষ্ঠিত হবে।

মোট তিনটি ভবনে তথা পুরাতন একাডেমিক ভবন, সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবন এবং টেক্সটাইল ওয়ার্কশপ ভবনে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। প্রথম শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এবং আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই ভবনে দুপুর ২টা হতে সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ২৮ মে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং শেষ হয় ৩০ জুন। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয় ২৪ জুলাই। এরপর ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দেওয়া হয়।

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬