ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল

০৯ আগস্ট ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) © সংগৃহীত ছবি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক  প্রথমবর্ষের (বি.এসসি ইন ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলর অব আর্কিটেকচার) ভর্তি পরীক্ষা আগামিকাল ১০ আগস্ট (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ বছর বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে মোট ৭৫০টি আসনের বিপরীতে দেশের সরকারি বেসরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন ৬৪২৩ জন শিক্ষার্থী এ ভর্তি  প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতি আসনের বিপরীতে লড়ছেন গড়ে প্রায় ৯ জন শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং–এ প্রতিটি বিভাগে ১২০টি করে মোট ৬০০টি আসন রয়েছে। বাকি ৫টি বিভাগ—আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং–এ রয়েছে ৩০টি করে মোট ১৫০টি আসন।

গত ২৮ মে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়  এবং শেষ হয় ৩০ জুন। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয় ২৪ জুলাই, এরপর ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দেওয়া হয়।

প্রতিবারের ন্যায় এবার ও ডুয়েটে ভর্তি পরীক্ষা দুটি শিফটে (সকাল এবং বিকাল) অনুষ্ঠিত হবে। দুটি পত্র তথা ননটেক এবং টেক এর ৩০০ নম্বরের ২.৩০ ঘণ্টা ধরে দুটি ধাপে তথা এমসিকিউ, লিখিত (ননটেক এবং টেক)  অনুষ্ঠিত হবে। 
  
মোট তিনটি ভবনে তথা পুরাতন একাডেমিক ভবন, সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবন এবং টেক্সটাইল ওয়ার্কশপ ভবনে  অনুষ্ঠিত হবে।সকাল ০৯.৩০ হতে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত প্রথম শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এবং আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই ভবনে  দুপুর ২টা হতে সাড়ে ৪টা পর্যন্ত  ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইরান এখন ‘চোখের বদলে চোখ’ নীতিতে চলবে: পররাষ্ট্রমন্ত্রী আরা…
  • ২৩ জুলাই ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সংবিধান কী বলছে?
  • ২৩ জুলাই ২০২৬
ফিফার এক কথা, আইএফএফএইচএস আরেক—বিশ্বকাপের সেরা হিসেবে মেসির…
  • ২৩ জুলাই ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় থাকবে কয়দিন, জানালেন মাউশি ডিজি
  • ২৩ জুলাই ২০২৬
স্বাস্থ্যকর খাবার কিনতে পারে না দেশের ৩৯ শতাংশ মানুষ
  • ২৩ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র ছাড়ার আগ মুহূর্তে এফবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে…
  • ২৩ জুলাই ২০২৬