ডুয়েটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ মে

২৫ মে ২০২৫, ১২:৩১ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:২৯ PM
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে আগামী ২৮ মে, চলবে ২০ জুন বিকেল ৪টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে ২৪ জুলাই। এর পর থেকে যোগ্য প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ভর্তির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ ও তৎপরবর্তী সেশনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ১ হাজার ৫০০ টাকা আবেদন ফি প্রদান করে নির্ধারিত ওয়েবসাইটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে হবে।

নির্ধারিত সিলেবাসের ওপর প্রথম ও দ্বিতীয় পত্রে মোট ৩০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এতে নম্বরের ৪০ শতাংশ এমসিকিউ থাকবে।

আরও পড়ুন: বাকৃবিতে স্নাতকে ভর্তি কার্যক্রম শুরু সোমবার, যা করতে হবে

সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোয় ১২০টি আসন করে এবং আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোয় ৩০টি করে মোট ৭৫০টি আসনে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করবেন।

ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য https://admission.duetbd.org/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন, মূল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন গণমাধ্যমের বয়কটের মুখে ট্রাম্প
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১০ অক্টোবর পর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যেই ১৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬