ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. খসরু মিয়া, সম্পাদক ড. কাজী রফিকুল ইসলাম

১৬ মে ২০২৫, ১০:৩৪ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
সভাপতি অধ্যাপক ড. মোঃ খসরু মিয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম

সভাপতি অধ্যাপক ড. মোঃ খসরু মিয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম © সম্পাদিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের শিক্ষক সমিতির ২০২৫ সালের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ খসরু মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

শুক্রবার (১৬ মে) নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ আনওয়ারুল আবেদীনের স্বাক্ষরে প্রকাশিত নির্বাচনী ফলাফলে এ তথ্য জানা গেছে। ফলাফলে মোট ১৩টি পদের মধ্যে ১১টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। 

ফল অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সহ-সভাপতি পদে ড. মোঃ মোস্তাকুর রহমান (অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ), যুগ্ম সম্পাদক (এজিএ) পদে খাজা ইমরান মাসুদ (সহকারী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ), কোষাধ্যক্ষ পদে মহিমান জিন্নুরাইন (সহকারী অধ্যাপক, পুরকৌশল বিভাগ), সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী আবু মনজুর (সহকারী অধ্যাপক, পুরকৌশল বিভাগ), প্রচার সম্পাদক পদে মোঃ সাবলু খান (প্রভাষক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ), মহিলা সম্পাদক হিসেবে ড. সাবাহ বিনতে নূর (সহকারী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ) নির্বাচিত হয়েছেন।

এর বাইরে, সদস্য হিসেবে তিনজন নির্বাচিতরা হলেন, ড. মোঃ মাহমুদ আলম (অধ্যাপক, গণিত বিভাগ), ড. মোঃ কামাল হোসেন (অধ্যাপক, পুরকৌশল বিভাগ), ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ (অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ)।

উল্লেখ্য, ক্রীড়া সম্পাদক এবং দপ্তর সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় উক্ত পদদ্বয় শূন্য রয়েছে। শিক্ষক সমিতির সংবিধানের ৮(ঘ) ধারা অনুযায়ী, এসব শূন্য পদ পরবর্তী সাধারণ সভায় সদস্যদের মধ্য থেকে মনোনয়ন দিয়ে পূরণ করা যাবে।

 

পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬