ডুয়েট মেডিকেলে সেন্টারে সাইক্রিয়াটিস্ট নিয়োগের দাবি শিক্ষার্থীদের

০৭ জুলাই ২০২৫, ১১:২০ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ১০:৫৬ PM
ডুয়েট মেডিকেলে সেন্টারে সাইক্রিয়াটিস্ট নিয়োগের দাবি শিক্ষার্থীদের

ডুয়েট মেডিকেলে সেন্টারে সাইক্রিয়াটিস্ট নিয়োগের দাবি শিক্ষার্থীদের © সংগৃহীত

সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের মধ্যে হতাশা, মানসিক চাপ এবং আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। মাত্র কয়েকদিন আগেই বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, যা দেশের শিক্ষা-জগতে গভীর শোক ও উদ্বেগের জন্ম দেয়।


এই প্রেক্ষাপটে, ডুয়েটে যেন এই ধরনের কোনো বেদনাদায়ক ঘটনা না ঘটে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সামাজিক সেচ্ছাসেবী ক্লাব ‘স্বজন’ আজ (৭ জুলাই) ছাত্র-কল্যাণ দফতরের মাধ্যমে উপাচার্য বরাবর একটি আবেদনপত্র জবাদ দেয়।

‘স্বজন’ এর প্রতিনিধিরা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা শিক্ষার মান উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক চাপে থাকা শিক্ষার্থীরা যেন সময়মত প্রফেশনাল সহায়তা পায়, সেই উদ্দেশেই তারা আজ এই আবেদন পত্র জমা দিয়েছে।

তারা আশা ব্যাক্ত করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টির গুরুত্ব অনুধাবন করে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন।

ট্যাগ: ডুয়েট
ছয় মাসের সেমিস্টার শেষ চার মাসে, 'ভমিটিং স্টাডির' দিকে ঝুঁক…
  • ১৮ মার্চ ২০২৬
টানা ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টির আভাস
  • ১৮ মার্চ ২০২৬
ক্যাম্পাসের হলে রোজা পালন, মায়ের কাছে ফেরা-ই যেন স্বস্তি
  • ১৮ মার্চ ২০২৬
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence