আগের আবেদনসহ গত ৩ দিনে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কত আবেদন পড়ল?

০৬ আগস্ট ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৫:০১ PM
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (প্রস্তাবিত)। আগের আবেদনসহ গত তিন দিনে আবেদন পড়েছে প্রায় ৪৫ হাজার ৭৯১জন । এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী চলবে ১০ আগস্ট পর্যন্ত। সোমবার (৮ আগস্ট) অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, বিজ্ঞান অনুষদে ১৭ হাজার ৯৪০জন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১৫ হাজার ৪৮৫ ও ব্যবসায় শিক্ষা অনুষদে ১২ হাজার ৩৬৬জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। 

এবার আসন সংখ্যা কমিয়ে কোন ইউনিটে বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে কত আসন ফাঁকা আছে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে প্রশাসন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাবে বিক্ষোভে শিক্ষার্থীরা

বিজ্ঞান ইউনিট
ঢাকা কলেজে ৭৭৫, ইডেন মহিলা কলেজ ৮৭৬, তিতুমীর সরকারি কলেজ ৮২০, সরকারি বাঙলা কলেজ ৭১১, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ ৫৭৬, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ৫২০ ও কবি নজরুল সরকারি কলেজ ৪৯৫টি সিট নির্ধারণ করা হয়েছে। 

ব্যবসা শিক্ষা ইউনিট
ঢাকা কলেজে ২৩৪, ইডেন মহিলা কলেজ ৪১৯, তিতুমীর সরকারি কলেজ ৪১৫, সরকারি বাঙলা কলেজ ২২৫, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ ১৫১, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ১৫৫ ও কবি নজরুল সরকারি কলেজ ২৮৬টি সিট রয়েছে। 

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট
ঢাকা কলেজ ৬৮১, ইডেন মহিলা কলেজ ৭৮৫, সরকারি তিতুমীর কলেজ ৭৬৫, সরকারি বাঙলা কলেজ ৬৭৪, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ৫৯৩, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ৪৬৫ ও কবি নজরুল সরকারি কলেজ ৫২৯টি।

আবেদন করতে হবে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করা যাবে বলে জানানো হয়েছে।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9