ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু ৩ আগস্ট

২৯ জুলাই ২০২৫, ০১:১০ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৮:৫০ PM
লোগো

লোগো © টিডিসি সম্পাদিত

আগামী ৩ আগস্ট থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) যা চলবে ১০ আগস্ট পর্যন্ত।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত)। বাস্তবায়ন প্রক্রিয়াধীন এ বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি নেওয়া হবে বিদ্যমান একাডেমিক কাঠামো অনুসারে।

ভর্তি আবেদন শুরু হবে ৩ আগস্ট ২০২৫ দুপুর ১২টা থেকে এবং চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন প্রত্যাহার করলে টাকা ফেরত দেওয়া হবে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২২ আগস্ট শুক্রবার, বিকেল ৩টা–৪টা, বিজ্ঞান ইউনিটের ২৩ আগস্ট শনিবার, সকাল ১১টা–১২টা, ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৩ আগস্ট শনিবার, বিকেল ৩টা–৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া, আগামী ১৭ আগস্ট থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু এবং ২০ আগস্ট থেকে আসন বিন্যাস প্রকাশ করা হবে বলে জানানো হয়।

মাদ্রাসায় শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আইনি নোটিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9