মাভাবিপ্রবিতে প্রথম ধাপের ভর্তি শেষ, ১৩৮ আসন ফাঁকা 

২৭ জুন ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৮:২৭ AM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে প্রথম ধাপের ভর্তি শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মোট ১৩৮টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান শুক্রবার (২৭ জুন) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে মোট ৭৩৭ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তি হয়েছেন। এর মধ্যে  ইঞ্জিনিয়ার অনুষদ, লাইফ সায়েন্স অনুষদ ও বিজ্ঞান অনুষদ অন্তর্ভুক্ত ‘এ’ ইউনিটের প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন ৬৫৭ জন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তি সম্পন্ন করেছেন ২৫ জন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ভর্তি সম্পন্ন করেছেন ৫৫ জন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের প্রথম সপ্তাহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ক্লাস শুরু হবে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬