মাভাবিপ্রবিতে এতিম শিশুদের ঈদ উপহার দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

০২ জুন ২০২৫, ০৯:৪৭ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:৪৮ PM
এতিম শিশুদের ঈদ উপহার দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এতিম শিশুদের ঈদ উপহার দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © টিডিসি ছবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখার উদ্যোগে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মানবিক ও ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত ‘শাহ্ নাসির উদ্দীন বোগদাদী ইয়াতিমখানা’ প্রাঙ্গণে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিটি শিশুর জন্য নতুন পাঞ্জাবি-পায়জামা (জুব্বা), এক জোড়া জুতা এবং ঈদ সালামি প্রদান করা হয়। পাশাপাশি নবম শ্রেণিতে অধ্যয়নরত  গরিব ও মেধাবী শিক্ষার্থীর জন্য ফুল সেট গাইড বই কিনে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৮০ শতাংশের কম উপস্থিতি হলে পরীক্ষা দিতে পারবে না পলিটেকনিক শিক্ষার্থীরা

সংগঠন সূত্রে জানা যায়, ঈদ উদ্‌যাপনের বাইরেও মানবিক দায়বদ্ধতা থেকে তারা জুলাই মাসে ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ নিয়েছে। আগামীকাল এসব শিক্ষার্থীর হাতে সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে।

আরো জানা যায়, এই কার্যক্রম বাস্তবায়নের জন্য সংগঠনটির কোনো স্থায়ী তহবিল নেই। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ব্যক্তিগত চাঁদা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা এবং কিছু নাম প্রকাশে অনিচ্ছুক শুভানুধ্যায়ীর সহায়তায় সম্পন্ন হয়েছে।

সংগঠনটির মুখপাত্র সাকিব হাসান রাব্বি বলেন, “একটি নতুন জামা, একজোড়া জুতা বা একটি গাইড বই—এই ছোট ছোট জিনিসগুলোই কারো মুখে হাসি ফোটাতে পারে, কারো ভবিষ্যতের ভিত গড়ে দিতে পারে। আমরা চাই, কেউ যেন ঈদের আনন্দ বা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।”

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9