মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সম্পাদক জামিরুল

২৯ মে ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০১:০৭ PM
সভাপতি মোহসিন ও সম্পাদক জামিরুল

সভাপতি মোহসিন ও সম্পাদক জামিরুল © টিডিসি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী শেখ মোহসিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী জামিরুল আলম।

বৃহস্পতিবার (২৯ মে) ক্লাবের সাবেক সভাপতি রুকসানা খাতুন ও মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহবুব আলম জুবায়ের ,উম্মে হাবিবা উর্বি‌ ।যুগ্ন সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, নাসিমুল হাসান,সাবিকুন্নাহার নিউলি, মুনতাসির রহমান জুনায়েদ, সম্পাদক মার্জিয়া নুর অর্ণ, সাহেব উদ্দিন। বিতর্ক বিষয়ক সম্পাদক সাজিদ আল হাসান,জরিয়া আক্তার,সাফিন। তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আবু হানজালা মেরিন, তাহমিনা ইয়াসমিন তিথী,সৌমিতা দাস। আউটরিচ এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স সম্পাদক ইনজামামুল হক জয়, মেহেরুন নেসা।অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সাব্বির আহমেদ শাওন। অফিস সম্পাদক শিবাশ্বিস সরকার,বাদল মিয়া। ডিজাইন সম্পাদক আব্দুল্লাহ,জারিন তাসনিম রেশমা, রিফাত হাসান। 

কার্যকরী সদস্যরা হলেন ইসমাত জাহান ফাতেমা, ইশরাত জাহান আনিকা, তাশদীদ আহমেদ, কাশফিয়া খান মিতুল, তানভীর আহমেদ তুহিন, খন্দকার আসিবুর রহমান, খাদিজা আক্তার, নাইম ফাইরুজ পুষ্পিতা, শাহেদ হোসাইন জারিফ, সাহেদ, সাদিয়া আক্তার, তাহেরা জাহান নিফা, স্নেহা, খন্দকার বায়েজিদ হাসান, নাজমুল সাদাত আসিফ, আফরিদা ফারহানা আনিকা, সমাপ্তী খান।

নবনির্বাচিত সভাপতি মোহসিন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন ক্লাব হচ্ছে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি। চিন্তা ও চেতনার দ্বার উন্মোচিত হোক যুক্তির ছন্দে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ক্লাব বিতর্ক চর্চা ও প্রসারের কাজ করে যাচ্ছে। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে আমি সবাইকে সাথে নিয়ে বিতর্ক চর্চা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা বিশ্বাস করি যুক্তিবাদী চিন্তাই দেশের মানুষকে যেকোনো সংকটে পথ দেখাতে পারে।

সাধারণ সম্পাদক জামিরুল আলম বলেন,এই দায়িত্ব আমাকে বিতর্কচর্চার ক্ষেত্রকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ করে দিয়েছে। আমি বিশ্বাস করি, যুক্তিভিত্তিক চিন্তা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি এবং দায়িত্বশীল নেতৃত্ব —এই বিষয়গুলোর সমন্বয়ে আমরা মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ের পথচলা আরও বেশি মসৃণ করে তুলতে পারবো। আমি এই যাত্রায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9