১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ AM
পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী © সংগৃহীত

আগামী ১৫ দিনের মধ্যে সারা দেশে সমন্বিতভাবে খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সাধারণ মানুষ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর যৌথ অংশগ্রহণে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হবে।

গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ সরবরাহ বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, দেশের যেসব নদী খনন করা জরুরি সেগুলো পর্যায়ক্রমে খননের আওতায় আনা হবে এবং অবৈধভাবে দখল হয়ে থাকা জলাশয়গুলো দ্রুত উদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে, ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুই হাজার মাইলের বেশি খাল খনন করেছিলেন; সেই ঐতিহাসিক কর্মসূচিকে নতুন আঙ্গিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় এই খনন কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণ কার্যক্রমও পরিচালনা করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন। সভায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘নতুন বাংলাদেশ’ গড়ার বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন এবং পবিত্র রমজান মাসে বাজার ব্যবস্থাপনা ও জনভোগান্তি কমাতে পঞ্চগড়কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে জেলার বিদ্যমান সমস্যাগুলো শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

ময়মনসিংহে ‘ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ, গণমাধ্যমের করণীয়’ শীর্…
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
  • ২৪ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষার ১৪ বিশেষ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড, দ…
  • ২৪ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক
  • ২৪ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে মাইক্রোবায়োলজি বিভাগের প্রথ…
  • ২৪ আগস্ট ২০২৬
পরীক্ষার ৫০–৯০ দিনের মধ্যে ফল, কমছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স…
  • ২৪ আগস্ট ২০২৬