জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে ৫ লাখ পরীক্ষার্থী

২৫ মে ২০২৫, ০১:৪০ AM , আপডেট: ২৫ মে ২০২৫, ০২:২৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি ফটো

চলতি বছরের অনার্স ভর্তি পরীক্ষায় প্রায় ৫.৫ লাখ (সাড়ে পাঁচ লক্ষ) শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে। সারাদেশের জেলা শহরজুড়ে অবস্থিত ১৩৭টি কেন্দ্রে একযোগে এই বিশাল কর্মযজ্ঞ অনুষ্ঠিত হবে। আজ শনিবার (২৪ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। প্রায় সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী দেশের জেলা শহরস্থ ১৩৭ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এ লক্ষ্যে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে আগামী ২৫ মে দুপুর ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর সভাপতিত্বে একটি জুম মিটিং এর আয়োজন করা হয়েছে। উক্ত জুম মিটিং এ সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ/কেন্দ্র সচিবগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উল্লিখিত জুম মিটিং এর লিংক, আইডি ও পাসওয়ার্ড ইতোমধ্যে সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ই-মেইলে প্রেরণ করা হয়েছে।’

আরও পড়ুন: দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সেগুলোর কারণ সরকার জনসমক্ষে উপস্থাপন করবে

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬